Citizen Initiative

Citizeninitiativebd.

Who
We Are.

I would like to express my thanks for the work you done for me over the past years!

Through a unique combination of civil and Political Rights disciplines and expertise, Civil and Political & human rights solutions.

Hotline 24/7

+964 742 44 763

সিটিজেন ইনিশিয়েটিভ এর গণতান্ত্রিক উত্তরণঃ বাংলাদেশ বিনির্মান প্রকল্প

 

২০০৯ থেকে ধীরে ধীরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একাধিক ম্যাসাকার, গুম, হত্যা, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে অকেজো করে ফেলা এবং সর্বোপরি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে হাসিনা রেজিম। সমাজ গঠনের মূল ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিদার ভূলুন্ঠিত করে, এই রেজিম সমাজে দ্বন্দ্ব-বিভেদ উসকে দিয়ে বাংলাদেশের সামাজিক বুননকে হুমকির মুখে ফেলে দিয়েছে। অবশেষে, জুলাই গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র, রাজনৈতিক মতাদর্শ, আর্থসামাজিক শ্রেণি, লিঙ্গ, ও বয়সের মানুষ এক অভূতপূর্ব ঐক্যের সুতায় আবদ্ধ হয়। তারই ভিত্তিতে নাগরিকতন্ত্র বাংলাদেশ হাসিনা রেজিমকে অপসারণ করেছে।
 
বিদ্যমান বাস্তবতায়, আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য নিম্নলিখিত সুপারিশ দেশবাসীর কাছে পেশ করছিঃ
 
পর্ব ১: নতুন নাগরিকতন্ত্রের ভিত্তি গনঅভ্যুত্থানের ফলে হাসিনা রেজিমের সকল আইনী ভিত্তি বাতিল করত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ বেআইনী বিধায় বিলুপ্ত বিবেচিত হবে। একই কারণে সংসদও বিলুপ্ত হবে। গণঅভ্যুত্থান ছাত্রজনতাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিযুক্ত করার অধিকার দিবেন।
 
পর্ব ২: অন্তর্বর্তীকালীন সরকার গঠন
(ক) ছাত্রজনতার অনুরোধের ভিত্তিতে ড. মুহম্মদ ইউনুস বা অন্য কাউকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
(খ) এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় নয় বরং সর্বদলীয়/সার্বজনীন/জাতীয় হবে।
(গ) এই সরকারের ৮০% মন্ত্রী ১৯৯০-২০০৬ পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য এবং হাসিনা রেজিমের অংশীদার ব্যতীত ক্রিয়াশীল সকল নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য দ্বারা পূর্ণ হবে; টেকনোক্র্যাট হিসাবে ২০% থাকবেন।
(ঘ) এই সরকারের ১০০ সদস্যবিশিষ্ট ছাত্রজনতার উপদেষ্টা কমিটি থাকবে। উপদেষ্টা কমিটিও মন্ত্রীসভার অনুরুপ সর্বদলীয়/সার্বজনীন/জাতীয় হবে। উপদেষ্টা কমিটিতে হাসিনা রেজিমের অংশীদার ব্যতীত সকল নিবন্ধিত-অনিবন্ধিত সকল রাজনৈতিক দল এবং গনঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল ছাত্রসংগঠনের অন্তত তিন জন করে প্রতিনিধি থাকবে। কোন কোন ছাত্রসংগঠন গনবিপ্লবে ভূমিকা রেখেছে তার তালিকা প্রণয়নের জন্য আখতার হোসেন, নাহিদ ইসলাম, আকরাম হোসেন, মাহফুজ আব্দুল্লাহ এবং আব্দুল কাদেরের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
(ঙ) এই সরকারে হাসিনা রেজিমের কোন সুবিধাভোগী শরিক হতে পারবেন না। যোগ্যতা ও ব্যতিক্রম বিবেচনায় কাউকে যুক্ত করার জরুরত দেখা গেলে সরকারের উপদেষ্টা কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের অনাপত্তির প্রয়োজন হবে।
(চ) এই সরকারের মন্ত্রীসভায় অন্তত একজন নারী, একজন সংখ্যালঘু ধর্মাবলম্বী, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং একজন আলেম সমাজের প্রতিনিধি থাকবে।
(ছ) মন্ত্রীসভার দুই-তৃতীয়াংশের সম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিচারপতি এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে নিয়োগ দেবেন।
 
পর্ব ৩ঃ অন্তর্বর্তীকালীন (সর্বদলীয়/সার্বজনীন/জাতীয়) সরকারের কাজঃ
(ক) অনধিক ছয় মাসের মধ্যে সুষ্ঠু ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন।
(খ) জাতিসংঘের অধীনে পিলখানা, ২৮শে ফেব্রুয়ারি, শাপলা, মার্চ ফর ডেমোক্রেসি, ও জুলাই ম্যাসাকারসহ ২০০৬ থেকে অদ্যব্ধি সংঘটিত সকল ম্যাসাকার এবং ২০১৩ ও ২০১৫ সাল সহ বিভিন্ন সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ, ব্লগার হত্যা, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নিপীড়ন এবং পাহাড়-সমতলে সংঘটিত সকল সন্ত্রাসী ততপরতা বা ততপরতার অভিযোগের তদন্তের আয়োজন করা। এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা। কোন ব্যক্তি বা গোষ্ঠী এসকল ঘটনায় কোনভাবে ক্ষতিগ্রস্থ হলে সেসব ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতিপূরণের ব্যবস্থা করা। গণবিপ্লবের সাথে একাত্মতা প্রকাশ করে যেসকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বাহিনীর সদস্য জুলাই ১৪, ২০২৪ তারিখ থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বকালীন সময় পর্যন্ত স্বেচ্ছায় চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন তাদেরকে তাদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
(গ) অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে অনিবন্ধিত সকল রাজনৈতিক দলকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে গন্য হবে। এবং হাসিনা রেজিম কর্তৃক নিষিদ্ধ হওয়া সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন, বেসরকারি সংস্থা ও মিডিয়া বৈধ হিসাবে গন্য হবে।
(ঘ) একদলীয় শাসন বা একনায়কত্ব যেন প্রত্যাবর্তন করতে না পারে তজ্জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের নিমিত্তে নির্বাচনব্যবস্থার সংস্কার করা।
(ঙ) গণতান্ত্রিক উত্তরণের জন্য নয়া সামাজিক চুক্তি স্থাপনে অনুকূল পরিবেশ তৈরী।
 
নয়া সামাজিক চুক্তিঃ
(ক) কোন অবস্থতেই, কোন যুক্তিবলেই ভোটের অধিকার এবং আইনের শাসনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। সকল দ্বন্দ্ব নিরসন এবং আইন পরিবর্তন নির্বাচন ব্যবস্থা ও আইনের শাসনের মধ্য থেকে করতে হবে। রাজনৈতিক প্রক্রিয়া থেকে কোন দল, ব্যাক্তি বা মতাদর্শকে বাদ দেওয়া বা নিষিদ্ধ করা যাবে না। স্রেফ ও স্রেফ অংশগ্রহণমূলক ও স্বচ্ছ ভোটের মাধ্যমেই কোন রাজনৈতিক দল ও মতাদর্শকে পরাজিত করার সুযোগ থাকবে। এবং কোন অবস্থাতেই, কোন যুক্তিতেই আইনের শাসনের ব্যত্যয় ঘটানো যাবে না। নির্বাচনব্যবস্থা এবং আইনের শাসন এই দুই মূলনীতির ব্যত্যয় না ঘটিয়ে সব ধরণের রাজনৈতিক দল ও মতাদর্শ চর্চা করা যাবে।
(খ) ১৯৭১ সালের সাথে সম্পর্কিত সকল পক্ষের সকল যুদ্ধাপরাধ বা যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। ১৯৭১ এবং ২০১৩ কেন্দ্রীক ভ্রাতৃঘাতি বিভাজন দূরের জন্য ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন করতে হবে।
(গ) হাসিনা রেজিমের প্রধান ভিক্টিম হিসাবে গত পনের বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা ও নির্যাতিত সকল ব্যাক্তি, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাকে স্বীকৃতি দিতে হবে। এই ভিক্টিমদের পাশে দাঁড়াতে বিলম্বজনিত কারণে হাসিনা রেজিম যে ক্রমেই দানব হয়ে উঠতে পেরেছে এটা অলংঘনীয় সত্য হিসাবে গৃহীত হবে।
(ঘ) অন্যান্য গণতান্ত্রিক ও সভ্য দেশের ন্যয় বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক, ও ধর্মীয় সভ্যতাগত পরিচয়কে সমুন্নত রেখেই বাংলাদেশ সেকুলার রাষ্ট্র হবে।
(ঙ) ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর মিথষ্ক্রিয়ায় গঠিত হওয়া আধুনিক বাংলাদেশ গঠনে সকল শ্রেণীর মানুষদের কোরবানী ও অবদানই মূখ্য যে তা অলংঘনীয় সত্য হিসাবে গৃহীত হবে। অর্থাৎ, জুলাই বিপ্লবের কৃতিত্ব কোন ইউফেমিজমের মাধ্যমে নির্দিষ্ট কোন শ্রেণির কাছে কুক্ষীগত করা যাবে না।
(চ) সর্বদলীয় অথবা নির্দলীয় নির্বাচনকালীন সরকারব্যবস্থা সংবিধানে অমোচনীয়ভাবে থাকবে।
 
তারিখ: ৫ই আগষ্ট, ২০২৪
Top
/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color: