Citizen Initiative

Citizeninitiativebd.

Who
We Are.

I would like to express my thanks for the work you done for me over the past years!

Through a unique combination of civil and Political Rights disciplines and expertise, Civil and Political & human rights solutions.

Hotline 24/7

+964 742 44 763

বাম ও ডান : মতাদর্শ নাকি রাজনৈতিক লেবেল

বাংলাদেশের রাজনীতিতে বাম ও ডানপন্থি রাজনীতি এবং দল নিয়ে অনেক সময়ই আলাপ-আলোচনা চলে। রাজনীতির আলোচনা বা বিতর্কে ‘বাম’ ও ‘ডান’—এই দুটি শব্দ আজ সারা বিশ্বেই প্রচলিত, তবু সবচেয়ে বিভ্রান্তিকর। কখনো এগুলো মতাদর্শের প্রতীক, কখনো আবার শুধুই রাজনৈতিক দলের পরিচিতি। ইতিহাসে এই বিভাজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছে; কিন্তু আসলে এই বিভাজন কতটা মতাদর্শিক এবং […]

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে বাঙালি মুসলমানের নতুন লড়াই

গত সপ্তাহে একটি ছোট লেখায় বাংলাদেশের বামপন্থার মধ্যে ইসলামবিদ্বেষ ও বাঙালি মুসলমানের প্রতি বর্ণবাদ নিয়ে আলোচনা করেছিলাম। আমার বিশ্বাস, বাংলাদেশের অধিকাংশ মানুষই বিষয়টি জানেন এবং বোঝেন। তাই এখন জরুরি হলো এ বাস্তবতায় বাঙালি মুসলমান কীভাবে কার্যকরভাবে এ বর্ণবাদের মোকাবিলা করতে পারে, সে বিষয়ে চিন্তাভাবনা করা। ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত আমার ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ গ্রন্থে মুসলমানের […]

বাঙালি মুসলমানের প্রতি বামপন্থি বর্ণবাদ

বাংলাদেশের আধুনিক রাষ্ট্রব্যবস্থা, বিশেষ করে ১৯৭১-পরবর্তী জাতীয়তাবাদী রাষ্ট্রগঠন, একধরনের একক সংস্কৃতি এবং রাজনীতির শ্রেষ্ঠত্ব কায়েম করেছে। এ শ্রেষ্ঠত্বের কেন্দ্রে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ, যা ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে নিজেকে সংজ্ঞায়িত করে এবং যার প্রধান প্রতিপক্ষ হিসাবে গড়ে তোলা হয়েছে বাঙালি মুসলমানের পরিচয়ভিত্তিক রাজনীতিকে। এ জাতীয়তাবাদ তার শক্তি ও নৈতিক বৈধতা সংগ্রহ করেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বর্ণনা […]

বাংলাদেশে লিবারেল ভণ্ডামি এবং গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ

গত ১১ আগস্ট রাতে এক চমকপ্রদ ঘটনার জন্ম হয়। সাহারা চৌধুরী নামের সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ‘এন্টার্কটিকা চৌধুরী’ নামে তার নিজের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে লক্ষ করে দুটি কার্টুন ক্যারিকেচার প্রকাশ করেন। কার্টুনে তাদের প্রকাশ্যে হত্যার […]

পাকিস্তান থেকে বাংলাদেশ : বয়ানে বিবর্তন

বর্তমানে মূলধারা বাংলাদেশে ‘পাকিস্তান’ শব্দটা জাতীয় শত্রু হিসাবে পরিচিত হলেও এ শব্দের অর্থ ইতিহাসের ভিন্ন ভিন্ন সময়ে অন্যরকম ছিল। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা আদায়ের প্রেক্ষাপটে ১৯৪০-৪৭ সালে পাকিস্তান ছিল বাঙালি মুসলমানের জন্য মুক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক প্রতিশ্রুতিময় ধারণা। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এসে সেই একই শব্দ হয়ে ওঠে দমন, বৈষম্য এবং সাংস্কৃতিক নিপীড়নের […]

জুলাই ২৪ ও বাঙালি মুসলমান

২০২৪ সালের জুলাই মাসজুড়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের রাজপথে বারবার উচ্চারিত হয়েছিল দুটি শব্দ ‘আজাদি’ এবং ‘ইনকিলাব’। স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এই শব্দ দুটির মধ্যে বাঙালি মুসলমানের ইসলামভিত্তিক পরিচয়ের প্রতি একটি স্পষ্ট ইশারা ছিল। এই শব্দগুলোর মাধ্যমে জুলাই ২৪-এর আন্দোলন, আত্মত্যাগ ও বিজয়ে বাঙালি মুসলমান নিজের অংশগ্রহণ ও অবদানের প্রমাণ রেখে দিয়েছে। […]

বাঙালি মুসলমানের রায় : ইতিহাসের ধারা

১৯৪৭ সালে পাকিস্তানের জন্ম ছিল উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এ আন্দোলনের প্রধান চালিকাশক্তি ছিল মুসলিম লীগ, যা খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় মুসলমানদের মধ্যে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে। বিশেষত, বাঙালি মুসলমানরা পাকিস্তান আন্দোলনের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠীতে পরিণত হয়। ১৯৪৫-৪৬ সালের নির্বাচন ছিল এর সবচেয়ে স্পষ্ট প্রমাণ। ওই নির্বাচনে পূর্ব বাংলায় মুসলিম লীগ […]

ঘোষণাপত্রের ভাষা ও ইতিহাসের পুনর্বিন্যাস

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছিল, সেটি নিছক একটি ছাত্র-জনতার অভ্যুত্থান নয়। এটি ছিল রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐতিহাসিক প্রতিরোধ, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আরেকটি ‘মুক্তিযুদ্ধ’। এই বিপ্লব রাষ্ট্র, নাগরিক ও ভবিষ্যতের গণতন্ত্র—সবকিছু নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখার, নতুনভাবে ঢেলে সাজানোর কল্পনা করার সুযোগ করে দেয়। কিন্তু এক বছর পর এই বিপ্লবের […]

বাঙালি না বাংলাদেশি : পরিচয়ের প্রশ্ন

বাঙালি না বাংলাদেশি : পরিচয়ের প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদ একটি কেন্দ্রীয় ইস্যু, যা শুধু পরিচয়ের প্রশ্নই নয়, রাষ্ট্রের সাংস্কৃতিক ও আদর্শিক ভিত্তি নির্ধারণেও মুখ্য ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু নেতার বক্তব্যে দেখা যাচ্ছে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, যা বিস্ময়কর ও রাজনৈতিকভাবে সমস্যাজনক। কারণ, বিএনপির রাজনৈতিক আত্মপরিচয় গড়ে উঠেছিল […]

বাংলাদেশি না বাঙালি : আমাদের ভবিষ্যৎ কোথায়

বাংলাদেশে জাতীয়তাবাদের প্রশ্নটি এখন আর কেবল তাত্ত্বিক বিষয় নয়। এটি রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণকারী এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা। স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পেরিয়ে এসেও আমাদের জাতীয় পরিচয় নিয়ে আমরা এখনো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছি। আমরা কি কেবল বাঙালি, না আমরা বাংলাদেশি? এ প্রশ্নের উত্তর শুধু সাংস্কৃতিক আত্মপরিচয়েরই প্রশ্ন নয়, বরং এটি একটি অন্তর্নিহিত রাজনৈতিক […]

Page 2 of 3
1 2 3
Top
/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color: