জুলাই ২৪ ও বাঙালি মুসলমান
২০২৪ সালের জুলাই মাসজুড়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের রাজপথে বারবার উচ্চারিত হয়েছিল দুটি শব্দ ‘আজাদি’ এবং ‘ইনকিলাব’। স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এই শব্দ দুটির মধ্যে বাঙালি মুসলমানের ইসলামভিত্তিক পরিচয়ের প্রতি একটি স্পষ্ট ইশারা ছিল। এই শব্দগুলোর মাধ্যমে জুলাই ২৪-এর আন্দোলন, আত্মত্যাগ ও বিজয়ে বাঙালি মুসলমান নিজের অংশগ্রহণ ও অবদানের প্রমাণ রেখে দিয়েছে। […]


