Citizen Initiative

Citizeninitiativebd.

Who
We Are.

I would like to express my thanks for the work you done for me over the past years!

Through a unique combination of civil and Political Rights disciplines and expertise, Civil and Political & human rights solutions.

Hotline 24/7

+964 742 44 763

Published

July 9, 2025

No Comments

Join the Conversation

দীর্ঘ দেড় দশকের অধিক সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কার্যত এককেন্দ্রিক নিয়ন্ত্রণে অবস্থান করছে। নির্বাচনের প্রশ্নে আস্থাহীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা সংকট, মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক উদ্বেগ এবং অর্থনৈতিক বৈষম্যের বিস্তার—এ প্রেক্ষাপটে বিএনপির সদ্য ঘোষিত ৩১ দফা রূপরেখা নিঃসন্দেহে সময়োপযোগী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হতে পারে বিএনপির সদ্য ঘোষিত ৩১ দফার রূপরেখা। বহুদিন পর একটি প্রধান রাজনৈতিক দল জাতীয় জীবনের প্রায় প্রতিটি খাত নিয়ে এত বিস্তৃত, পরিকল্পিত এবং কাঠামোগত প্রস্তাব তুলে ধরেছে। একে এক কথায় অভিহিত করা যায়: ‘রূপান্তরের খসড়া সংবিধান’। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, বিকেন্দ্রীকরণ, জবাবদিহি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি—সবই আছে এ ঘোষণাপত্রে এবং বেশির ভাগ প্রস্তাবই সময়োপযোগী ও বাস্তবসম্মত। তবে এটি কি কেবল একটি রাজনৈতিক দলিল, নাকি এক বিকল্প রাষ্ট্রচিন্তার প্রারম্ভিক কাঠামো? পাঠ বিশ্লেষণে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হলো।

রাষ্ট্রচিন্তা ও অন্তর্ভুক্তির প্রস্তাব: দ্বিতীয় দফাতেই বিএনপি বলছে, ‘প্রতিহিংসার রাজনীতি নয়’, বরং ‘ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তি’। এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দিকেই ইঙ্গিত করে, যেখানে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ শুধু রাজনৈতিক পরিচিতি নয়, বরং একটি মূল্যভিত্তিক ঐক্যের প্রস্তাব।

তদ্রূপ ১৬ নম্বর দফায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে সংখ্যালঘু ও জাতিগত জনগোষ্ঠীর নিরাপত্তার কথা বলা হয়েছে। একে ভারত বা শ্রীলংকার সাম্প্রতিক অভিজ্ঞতা বিবেচনায় দক্ষিণ এশিয়ার জন্য একটি নীতিগত পুনর্গঠন হিসেবেও দেখা যেতে পারে।

উচ্চকক্ষবিশিষ্ট সংসদ গঠনের যে প্রস্তাব সেটি বাংলাদেশে একেবারেই নতুন ধারণা। অনেক দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ কার্যকর হলেও আমাদের মতো রাজনৈতিক পরিপক্বতা-স্বল্প দেশগুলোয় এটি নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। প্রশ্ন হচ্ছে—‘উচ্চকক্ষে’ কারা থাকবেন? তাদের নিয়োগ পদ্ধতি, জবাবদিহি কেমন হবে? এটি এক ধরনের নির্বাচনের বাইরের প্রভাবশালী গোষ্ঠীর রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপের সুযোগ করে দিতে পারে।

৭০ অনুচ্ছেদ বিলোপ ও সম্ভাব্য রাজনৈতিক বিশৃঙ্খলা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি বিএনপির পরিচিত রাজনৈতিক অবস্থান হলেও এটিকে এবার একটি স্থায়ী সাংবিধানিক কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এটি নতুন সংযোজন, যা রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র তৈরি করতে পারে। ৭০ অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় চাপে এমপিদের স্বাধীন মতপ্রকাশ বন্ধ হওয়ায় সংসদ কার্যত ‘দলনির্ভর রাবার স্ট্যাম্প’-এ পরিণত হয়েছে—এ প্রস্তাব সেই কাঠামো ভাঙতে চায়। ভারতের অনুচ্ছেদ ১০২ ও ব্রিটেনের হুইপ পদ্ধতির উদাহরণ টেনে বিষয়টি তুলনামূলক আলোচনার দাবি রাখে।

ভারতের অনুচ্ছেদ ১০২: ভারতের সংবিধানের এ অনুচ্ছেদ সংসদ সদস্যদের অযোগ্যতার বিষয়টি নির্ধারণ করে। এটি মূলত দলত্যাগবিরোধী (Anti-Defection Law) বিধানের সঙ্গে সম্পর্কিত, যা ৫২তম সংবিধান সংশোধনী (১৯৮৫) দ্বারা সংযোজিত হয়। এ আইনের ফলে:

  • যদি কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করেন বা দলীয় নির্দেশের বিরুদ্ধে ভোট দেন, তবে তিনি সংসদ সদস্যপদ হারাতে পারেন।
  • এর ফলে অনেক সময় এমপিরা স্বাধীন মতপ্রকাশ করতে পারেন না, কারণ দলীয় চাপে তাদের বাধ্য হয়ে নির্দিষ্টভাবে ভোট দিতে হয়।

ব্রিটেনের হুইপ পদ্ধতি: ব্রিটেনে রাজনৈতিক দলে হুইপ (Whip) নামক ব্যবস্থা চালু আছে, যা দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহৃত হয়। হুইপ:

  • দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়া থেকে এমপিদের বিরত রাখে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এমপিদের দল থেকে বহিষ্কার বা অন্য শাস্তি দেয়া হতে পারে।
  • তবে ব্রিটেনে কিছু ক্ষেত্রে হুইপ শিথিল থাকে, যাতে সংসদ সদস্যরা স্বাধীন মতপ্রকাশের সুযোগ পান।

বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি এমপিদের ‘ক্রস ভোটিং’ নিষিদ্ধ করে, যার ফলে তারা সংসদে সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন না—even if their conscience or constituents demand otherwise. অনেকেই এটিকে সরাসরি গণতন্ত্রের বিরুদ্ধে বললেও বাস্তবে এটি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এ অনুচ্ছেদটি সরিয়ে দিলে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে তা বোঝার জন্য আমাদের ইতিহাস ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নজর দেয়া প্রয়োজন।

১৯৭২ সালে প্রণীত সংবিধানে ৭০ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য ছিল সরকারকে হঠাৎ পতনের হাত থেকে রক্ষা করা। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও যদি এমপিরা স্বাধীনভাবে দলবিরোধী ভোট দিতে পারেন, তবে সরকারের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। একদলীয় শাসনের পটভূমিতে জন্ম নেয়া বাংলাদেশে এটি সরকার গঠনের পর একটি রাজনৈতিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ফ্রান্সে (চতুর্থ প্রজাতন্ত্র, ১৯৪৬-১৯৫৮) রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছিল। প্রতি বছরই সরকার পড়ত, একের পর এক জোট ভেঙে যেত। এমপিরা প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থে নেতৃত্ব বদলাতেন। ফলে দেশটি কার্যত ‘পার্লামেন্টারি অ্যানার্কি’তে পরিণত হয়। শেষ পর্যন্ত, ১৯৫৮ সালে চার্লস দ্য গল নতুন সংবিধান নিয়ে আসেন, যার ফলে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রেসিডেন্টশাসিত ব্যবস্থা চালু হয়—যা এখন পর্যন্ত দেশটিতে স্থিতিশীলতা এনে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানে ১৯৫০ দশকে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় শৃঙ্খলার অভাব, এমপিদের দলে দলে লাইন ভাঙা এবং জোট রাজনীতির চরম দুর্বলতার ফলে একের পর এক সরকার ভেঙে পড়ে। এরই ধারাবাহিকতায় ১৯৫৮ সালে সামরিক অভ্যুত্থান হয় এবং দেশটি দীর্ঘ সামরিক শাসনের কবলে পড়ে। এখনো দেশটি রাজনৈতিক দোলাচল থেকে মুক্ত হতে পারেনি।

এ ধরনের অরাজক পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ দলত্যাগ বা ভিন্নমত পোষণের ক্ষেত্রে এমপিদের স্বাধীনতা কঠোরভাবে সীমিত করে। ফলে সংসদ কার্যত দলনির্ভর রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। কারণ এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মতপ্রকাশ বা ভোট দিতে পারেন না। আবার এর প্রতিকারে ৭০ অনুচ্ছেদ সরিয়ে দিলে সেটি গণতন্ত্রের পথে একটি পদক্ষেপ বলে অনেকে দাবি করলেও বাস্তবে তা হতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলার সূচনা। একটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার আগে সাংবিধানিক কাঠামোতে বিকল্প ব্যবস্থা কী হবে—তা সুস্পষ্টভাবে নির্ধারণ না করে এ অনুচ্ছেদ বিলোপ করা হলে দেশ একটি অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

সেজন্যই হুট করে সাংবিধানিক পরিবর্তন নয়, বরং তুলনামূলক বিশ্লেষণ, গবেষণা ও রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে একটি বিকল্প ও কার্যকর পদ্ধতির খসড়া তৈরি করাই হবে সময়োপযোগী সিদ্ধান্ত।

নির্বাহী ও বিচার বিভাগের ভারসাম্য: প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধ করা এবং দুই মেয়াদের বেশি কেউ দায়িত্ব পালন করতে না পারার প্রস্তাব একটি মৌলিক রাজনৈতিক সংস্কারের ইঙ্গিত দেয়। ৫ নম্বর দফাটি কিছুটা বিতর্ক তৈরি করে। এখানে বলা হয়েছে, ‘পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।’ এ বাক্য গঠনটি খুবই কৌশলী এবং একই সঙ্গে বিভ্রান্তিকর। ‘পরপর’ শব্দটি রেখে তৃতীয়বার প্রধানমন্ত্রিত্বের জন্য আবার একটি ‘বিরতি দিয়ে’ পথ উন্মুক্ত রাখা হয়েছে কিনা—এমন প্রশ্ন উঠতে বাধ্য। রাজনৈতিক সংস্কারের দাবি যখন স্পষ্ট, তখন এটি স্পষ্ট করেই বলা উচিত ছিল—কেউই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই অস্পষ্টতা ‘শুভংকরের ফাঁকি’ বলে প্রতিভাত হতে পারে।

নির্বাহী, আইন ও বিচার বিভাগের ভারসাম্য একটি আধুনিক রাষ্ট্রের জন্য এটি অপরিহার্য। তবে এখানে সংবিধান সংশোধনের কথা থাকলেও স্পষ্টভাবে বলা হয়নি কেমন ভারসাম্য কাঠামো চিন্তা করা হচ্ছে—ফ্রান্স-সদৃশ সেমি-প্রেসিডেন্টিয়াল? নাকি শক্তিশালী সংসদীয় ব্যবস্থা?

বিচার বিভাগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও পৃথক সচিবালয় প্রবর্তনের প্রস্তাব দেশের বিচার কাঠামোতে এক গুণগত পরিবর্তনের পথ দেখায়। এটি ১৯৯৯ সালের ‘মাসদার হোসেন মামলার’ রায়ের এক কাঠামোগত বাস্তবায়ন।

প্রশাসন, গণমাধ্যম ও পররাষ্ট্রনীতি: বিভিন্ন কমিশন গঠনের মধ্য দিয়ে প্রশাসনকে মেধানির্ভর ও জবাবদিহিমূলক করার চিন্তা ব্যবস্থাপনাগত সংস্কারের জন্য যুগান্তকারী। তবে বাস্তবায়ন কাঠামো অনুপস্থিত।

মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব এবং সাগর-রুনি হত্যার বিচারসংক্রান্ত প্রতিশ্রুতি সাংবাদিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তবে দলটির অতীত মিডিয়া নীতির তুলনামূলক বিশ্লেষণ করলে প্রশ্ন থেকে যায়—নৈতিকতা ও বাস্তবায়নের দূরত্ব কতটা কমাতে পারবে তারা? গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা বন্ধের প্রতিশ্রুতি রাষ্ট্রীয় সহিংসতা ও নিরাপত্তা সংস্কৃতির প্রতিক্রিয়ায় উচ্চারণ হয়েছে। RAB-সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এ প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে।

পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও সমতাভিত্তিকনীতি এবং প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখার চিন্তা একটি স্বতন্ত্র প্রতিরক্ষা দর্শনের ইঙ্গিত দেয়, যা গণতান্ত্রিক বেসামরিক নিয়ন্ত্রণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থনীতি, শ্রম ও কল্যাণ: দুর্নীতিবিরোধী অবস্থানকে কার্যকর করতে শ্বেতপত্র প্রকাশ এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ সাহসী ও সময়োপযোগী। এ অঙ্গীকারকে আন্তর্জাতিক AML (Anti-Money Laundering) রেগুলেশন অনুযায়ী একটি সুপরিকল্পিত কৌশল হিসেবেও পড়া যায়। অর্থনৈতিক সংস্কার কমিশন, বেকার ভাতা, নারীর সংসদীয় প্রাধান্য এবং সবার জন্য স্বাস্থ্যসেবা—এ চারটি প্রস্তাবেই কল্যাণমূলক রাষ্ট্রের আভাস পাওয়া যায়। Skocpol-এর Welfare State Model-এর আলোকে এগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রান্তিক জনগোষ্ঠী-সংবেদনশীল অর্থনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত বলা যায়। জ্বালানি খাতে দায়মুক্তি বিল বাতিল, পুনর্নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, শস্যবীমা, রেল ও নদীপথ আধুনিকায়ন এবং ICT ও মহাকাশ গবেষণার প্রসার—সব মিলিয়ে এটি একটি প্রযুক্তি-সহিষ্ণু, গ্রামীণ বাস্তবতার প্রতি মনোযোগী উন্নয়ন কাঠামো তৈরি করতে চায়।

Theda Skocpol-এর Welfare State Model মূলত রাষ্ট্রের ভূমিকা, সামাজিক নীতি এবং কল্যাণমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। Skocpol কল্যাণমূলক রাষ্ট্রের বিকাশকে ব্যাখ্যা করতে Historical Institutionalism পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করেছেন।

Skocpol-এর Welfare State Model-এর মূল ধারণা:

রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকল্যাণমূলক রাষ্ট্র কেবল অর্থনৈতিক কারণের ফলে গড়ে ওঠে না; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নীতি ও রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঐতিহাসিক প্রেক্ষাপট— প্রতিটি দেশের কল্যাণমূলক নীতি তার ইতিহাস, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।

সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি—কল্যাণমূলক রাষ্ট্র বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রস্তাবিত নীতিগুলোর মূল্যায়ন: উল্লিখিত চারটি প্রস্তাব (অর্থনৈতিক সংস্কার কমিশন, বেকার ভাতা, নারীর সংসদীয় প্রাধান্য এবং সবার জন্য স্বাস্থ্যসেবা) Skocpol-এর Welfare State Model-এর আলোকে একটি প্রান্তিক জনগোষ্ঠী-সংবেদনশীল অর্থনৈতিক পুনর্গঠন নির্দেশ করে, কারণ—

  • অর্থনৈতিক সংস্কার কমিশন: রাষ্ট্রের ভূমিকা শক্তিশালী করে কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে চায়।
  • বেকার ভাতা: সমাজের দুর্বল ও কর্মহীন জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে চায়।
  • নারীর সংসদীয় প্রাধান্য: ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়নের প্রচেষ্টা।
  • সবার জন্য স্বাস্থ্যসেবা: নাগরিকদের মৌলিক প্রয়োজন পূরণের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা প্রতিফলিত হয়।

অন্যদিকে জ্বালানি খাতে দায়মুক্তি বিল বাতিল, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, শস্যবীমা, রেল ও নদীপথ আধুনিকায়ন এবং ICT ও মহাকাশ গবেষণার প্রসার—এ নীতিগুলো একটি প্রযুক্তিসহিষ্ণু ও গ্রামীণ বাস্তবতাপ্রসূত উন্নয়ন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রণীত। এটি Skocpol-এর দৃষ্টিকোণ থেকে একটি রাজনৈতিক-প্রাতিষ্ঠানিক কল্যাণমূলক কাঠামো যেখানে রাষ্ট্র সক্রিয়ভাবে সামাজিক সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে চায়। চা শ্রমিক, বস্তিবাসী, প্রবাসী শ্রমিকদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করায় মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ একটি যুগোপযোগী প্রস্তাব।

প্রস্তাবনায় একটি ‘জাতীয় মহাপরিকল্পনা’র প্রস্তাব রয়েছে যা নগর ও গ্রামভিত্তিক উন্নয়নের জন্য একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করতে চায়। ভূমি দখল, অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং কৃষিজমি রক্ষায় এটি কার্যকর হতে পারে যদি কেন্দ্র-স্থানীয় সমন্বয়ের দক্ষ কাঠামো তৈরি করা যায়।

বিএনপির ৩১ দফা রূপরেখা নিঃসন্দেহে সাম্প্রতিককালের সবচেয়ে বিশদ কাঠামোগত রাজনৈতিক প্রস্তাব, যেখানে কেবল নির্বাচন নয়—রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে সংস্কারের চিন্তা প্রতিফলিত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, গণমাধ্যমের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক অঙ্গীকার এবং পরিকল্পিত নগরায়ণ—সবই মিলে এটিকে একটি রূপান্তরকামী দলিল করে তোলে। বিশেষভাবে প্রশংসার দাবিদার যে, এই রূপরেখায় রাষ্ট্রের ‘হার্ড পাওয়ার’ (বিচার, প্রশাসন, প্রতিরক্ষা) ও ‘সফট পাওয়ার’ (গণমাধ্যম, শিক্ষা, সংস্কৃতি) উভয় ক্ষেত্রেই সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব রাখা হয়েছে।

তবে স্পর্শকাতর বেশ কয়েকটি জায়গায় কিছু অস্পষ্টতা রয়ে গেছে, বিশেষত প্রধানমন্ত্রী পদে মেয়াদ নির্ধারণের প্রশ্নে। একই সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্মের সবচেয়ে উল্লেখযোগ্য গণজাগরণ—২০২৪ সালের জুলাই আন্দোলনের সম্পূর্ণ অনুপস্থিতি এ দলিলের একটি দুর্বলতা এবং রাজনৈতিক সংবেদনশীলতার অভাব নির্দেশ করে।

পথ কী তবে ভবিষ্যতের?

বিএনপির ৩১ দফা ঘোষণাপত্র একটি দৃষ্টিভঙ্গির দলিল—এটি শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, বরং একটি বিকল্প রাষ্ট্র পরিচালনার কাঠামো দাঁড় করানোর চেষ্টা।

তবে পাঠক সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, প্রশ্ন থাকবে তিনটি বিষয়ে—
১. বাস্তবায়নের কাঠামো কতটা সামঞ্জস্যপূর্ণ?
২. দলটির নিজস্ব ইতিহাসের আলোকে এসব প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য?
৩. রাজনৈতিক কৌশলের চেয়ে রাষ্ট্রীয় নীতির কতটা বেশি প্রাধান্য পাচ্ছে এ দলিলে?

৩১ দফা যদি রাজনৈতিক ফায়দার চেয়ে রাষ্ট্র গঠনের আন্তরিক দলিল হয়, তবে এটি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের একটি সম্ভাব্য চুক্তিপত্র হিসেবেও ইতিহাসে স্থান করে নিতে পারে। সার্বিকভাবে বলতে গেলে ৩১ দফা একটি নীতিগত পুনর্গঠনের মানচিত্র। বাস্তবায়নযোগ্য পরিকল্পনা, সময়সূচি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এটি ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এটাই যথেষ্ট নয়—জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, অতীতের আত্মসমালোচনা এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা।

আবরার মোহসিন সামিন: গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা, আলাবামা, যুক্তরাষ্ট্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Top
/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color: