Citizen Initiative

Citizeninitiativebd.

Who
We Are.

I would like to express my thanks for the work you done for me over the past years!

Through a unique combination of civil and Political Rights disciplines and expertise, Civil and Political & human rights solutions.

Hotline 24/7

+964 742 44 763

Published

November 2, 2025

No Comments

Join the Conversation

বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে ‘বাম’ এবং ‘ডান’-এ দুটি পরিভাষা শুধু আদর্শগত নয়, বরং নৈতিক ও সাংস্কৃতিক অর্থও বহন করে। কেউ কেউ বলে থাকেন, বামপন্থা হলো গণতান্ত্রিক, উদারনৈতিক, মানবিক ও প্রগতিশীল রাজনীতির প্রতীক। এর বিপরীতে ডানপন্থাকে চিত্রিত করা হয় অগণতান্ত্রিক, অসহিষ্ণু ও প্রতিক্রিয়াশীল শক্তি হিসাবে। এ বিভাজন প্রবণতা কেবল রাজনৈতিক মতাদর্শের পার্থক্য নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রগঠন, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে প্রশ্ন হলো-এ ধারণাগুলো কতটা ঐতিহাসিক বাস্তবতার প্রতিফলন, আর কতটা রাষ্ট্র ও সমাজের তৈরি করা পাবলিক ন্যারেটিভ?

১. মুক্তিযুদ্ধ ও বাম-উদার ঐতিহ্যের জন্ম : মূলধারার ইতিহাস হিসেবে দাবিকারীদের বক্তব্য হলো, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে একটি মুক্তির আন্দোলনের মাধ্যমে, যা সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত ছিল।

তাদের দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল শুধু পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধেই নয়, বরং একটি সমাজমুখী, মানবমুক্তির সংগ্রাম। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান ‘বাঙালি জাতীয়তাবাদ’ ও ‘সমাজতন্ত্র’-এর ভিত্তিতে রাষ্ট্র নির্মাণের চেষ্টা করেছিলেন। এ রাজনৈতিক কাঠামো বামপন্থাকে সদ্য স্বাধীন রাষ্ট্রের জাতীয় চেতনার কেন্দ্রে স্থাপন করে। ফলে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসাবে বামপন্থা হয়ে ওঠে নৈতিক ও সাংস্কৃতিক বৈধতার ধারক, আর ডানপন্থাকে বিশেষত ইসলামধর্মনির্ভর রাজনৈতিক ধারা, স্বাধীনতাবিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করা হয়। এ সূত্র থেকেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বাম মানেই ‘প্রগতিশীলতা’ এবং ডান মানেই ‘প্রতিক্রিয়া’ এ মানসিক প্রতীকায়ন গড়ে ওঠে।

২. বামপন্থার পাবলিক ন্যারেটিভ : গণতন্ত্র, উদারতা ও প্রগতিশীলতা : বামপন্থি দল ও সংগঠনগুলো বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের রক্ষক হিসাবে পাবলিক ন্যারেটিভে নিজেদের অবস্থান তৈরি করেছে। স্বাধীনতার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী-বাকশালী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের রাজনীতি শুরু করে এবং সরকারি বাহিনী ও আওয়ামী লীগের হাতে তীব্র অত্যাচারের শিকার হয়। ১৯৮০-৯০ দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলনেও ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক দল ও নাগরিক সংগঠনগুলো সামনে থেকে নেতৃত্ব দেয়; যা বাম রাজনীতিকে গণতান্ত্রিক সংগ্রামের ধারক হিসাবে জনপ্রিয় করেছে বলে দাবি করা হয়।

তাদের বক্তব্য, বামপন্থার মূল শক্তি তার ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদী মনোভাব। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনে যুদ্ধাপরাধের বিচার দাবি এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে জনমত গঠনের মাধ্যমে বাম ও লিবারেল শক্তিগুলো প্রমাণ করার চেষ্টা করে যে, তারা মুক্তিযুদ্ধের আদর্শের উত্তরাধিকারী।

এ ধারাবাহিকতা বাম রাজনীতিকে ‘প্রগতিশীল’ ও ‘নৈতিকভাবে উচ্চতর’ হিসাবে প্রতীকায়িত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মূলধারার মিডিয়া হিসেবে অভিহিত অংশটিতে তাদের প্রভাব ব্যাপক থাকায় তারাই বামপন্থা ও ডানপন্থার সংজ্ঞা নির্ধারণ করছে।

৩. ডানপন্থার ইমেজ : বাংলাদেশে ডান রাজনীতির উৎস ধর্মীয় জাতীয়তাবাদের মধ্যে বলে বামধারা থেকে দাবি করা হয়ে থাকে। তারাই জামায়াতে ইসলামী ও ইসলামপন্থি দলগুলো মুক্তিযুদ্ধকালীন দেশবিরোধী ভূমিকা এবং পাকিস্তানপন্থি অবস্থানের কারণে অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল শক্তি হিসাবে চিহ্নিত করে।

জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসন বাংলাদেশের ডান রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বলে বলা হয়ে থাকে। এ সময় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া, ‘ইসলাম রাষ্ট্রধর্ম’ করা এবং বাজারমুখী অর্থনীতি প্রবর্তন করা হয়; যা ডান রাজনীতিকে গণতন্ত্রবিরোধী ও কর্তৃত্ববাদী ধারা হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, বামপন্থি ‘গণতন্ত্র বনাম সামরিক শাসন’ বয়ানের বিপরীতে ডানপন্থাকে দাঁড় করানো হয় ‘প্রথাগত, সংস্কারবিরোধী’ এবং শৃঙ্খলা ও কর্তৃত্বের অনুগামী হিসাবে। সাম্প্রতিক উদাহরণ যেমন ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন, ২০২১ সালের মূর্তি ও কার্টুন ইস্যু, কিংবা ধর্মনিন্দা বিতর্ক-সবকিছুই জনমনে ডান রাজনীতিকে অসহিষ্ণু ও প্রতিক্রিয়াশীল শক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা চলে। এ ধারাকে কেউ কেউ ‘ইসলামি ফ্যাসিবাদ’ বা ‘সাংস্কৃতিক কর্তৃত্ববাদ’ বলে অভিহিত করেছেন।

৪. সমসাময়িক রাজনীতি ও বয়ানের রূপান্তর : যদিও বাম-উদার বয়ান এখনো বাংলাদেশের সাংস্কৃতিক মূলধারা নিয়ন্ত্রণ করে, বাস্তবে রাজনৈতিক ক্ষেত্রটি এখন প্রায় সম্পূর্ণভাবে রাষ্ট্রনির্ভর ও ক্ষমতাকেন্দ্রিক হয়ে পড়েছে। সদ্য সাবেক শাসক দল আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার উত্তরাধিকার বহন করলেও বাস্তব রাজনীতিতে অর্থনৈতিক উদারীকরণ, প্রশাসনিক কর্তৃত্ববাদ ও বিরোধী দমন বাম ধারার মূল্যবোধের সঙ্গে বিরোধ তৈরি করেছে। আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক এবং ডানপন্থার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে একজোট হয়ে রাজনীতি করার কারণে বামপন্থার প্রগতিশীলতা ও উদারনৈতিকতার প্রতি সাধারণ জনতার মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। পাশাপাশি, ডানপন্থার ধর্মীয় ভাষ্য, সমাজে ধর্মীয় পরিচয়ের রাজনীতিকে শক্তিশালী করে তুলছে। ফলে প্রগতিশীলতা মূলত প্রতীকী ও ন্যারেটিভ শক্তি, বাস্তব রাজনৈতিক কর্মধারা নয়।

বাম দলগুলো সাংগঠনিকভাবে দুর্বল, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন এবং জনসংযোগে সীমিত। তারপরও, বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত সমাজ, একাডেমিয়া ও গণমাধ্যমে বামপন্থা ও উদারধারার প্রভাব ঐতিহাসিকভাবে প্রবল। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, সাহিত্য ও নাট্যচর্চা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সবখানেই প্রগতিশীলতার ভাষা প্রাধান্য পায়। ফলে ডান রাজনীতি অনেক সময় জনসাধারণের ভোটে শক্তিশালী হলেও সংস্কৃতিগত বৈধতা অর্জনে ব্যর্থ হয়।

এখানেই ‘প্রগতিশীলতা বনাম প্রতিক্রিয়া’ এ দ্বন্দ্ব সামাজিক প্রতীক হিসাবে টিকে আছে। তবে এ প্রচলিত বিভাজনেরও সীমাবদ্ধতা আছে।

বামপন্থার উচ্চ অবস্থান থাকা সত্ত্বেও তাদের সাংগঠনিক ভঙ্গুরতা ও আওয়ামী লীগের আশ্রয়ে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ক্ষমতানির্ভর রাজনীতির তাদের প্রগতিশীলতা আর উদারনৈতিক ভাবধারার প্রতি বিশ্বাসযোগ্যতা জনগণের সামনে ক্ষীণ করেছে। অন্যদিকে, ডানপন্থা যে শুধু ধর্মীয় প্রতিক্রিয়া-তা নয়; তাদের অর্থনৈতিক নীতিতে নিওলিবারেল ও উদ্যোক্তা শ্রেণির সংহতি গড়ে উঠেছে। অতএব, আজকের বাংলাদেশে ‘বাম মানেই প্রগতিশীল’ এবং ‘ডান মানেই প্রতিক্রিয়াশীল’-এ সরল বিভাজন আর পুরোপুরি কার্যকর নয়।

উপসংহার : বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বামপন্থার সঙ্গে গণতন্ত্র, উদারনৈতিকতা ও প্রগতিশীলতার সমার্থকতা মুক্তিযুদ্ধের আদর্শ ও রাষ্ট্রীয় আত্মপরিচয়ের ফল বলে দাবি করা হয়। অন্যদিকে, ডানপন্থার প্রতিক্রিয়াশীল ও অগণতান্ত্রিক ইমেজকে সামরিক শাসন, ধর্মীয় জাতীয়তাবাদ এবং সামাজিক অসহিষ্ণুতার ঐতিহাসিক ধারাবাহিকতা বলে চিহ্নিত করা হয়। তবে বাস্তব রাজনীতিতে উভয় ধারাই আজ চ্যালেঞ্জের মুখে-বামপন্থা তার সাংগঠনিক দুর্বলতা ও নীতিগত অস্পষ্টতায়, আর ডানপন্থা তার গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার সংকটে।

অতএব, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নতুনভাবে ভাবতে বাধ্য করছে-প্রগতিশীলতা কি কেবল ইতিহাসের ভাষা, নাকি এখনো তা গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের বাস্তব রাজনৈতিক অনুশীলন হতে পারে?

এ প্রশ্নই আজ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রাসঙ্গিক আলোচ্য বিষয়।

 

ড. হাসান মাহমুদ : সহকারী অধ্যাপক, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, কাতার

২ই নভেম্বর, ২০২৫ তারিখে, দৈনিক যুগান্তরে প্রকাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Top
/*; } .etn-event-item .etn-event-category span, .etn-btn, .attr-btn-primary, .etn-attendee-form .etn-btn, .etn-ticket-widget .etn-btn, .schedule-list-1 .schedule-header, .speaker-style4 .etn-speaker-content .etn-title a, .etn-speaker-details3 .speaker-title-info, .etn-event-slider .swiper-pagination-bullet, .etn-speaker-slider .swiper-pagination-bullet, .etn-event-slider .swiper-button-next, .etn-event-slider .swiper-button-prev, .etn-speaker-slider .swiper-button-next, .etn-speaker-slider .swiper-button-prev, .etn-single-speaker-item .etn-speaker-thumb .etn-speakers-social a, .etn-event-header .etn-event-countdown-wrap .etn-count-item, .schedule-tab-1 .etn-nav li a.etn-active, .schedule-list-wrapper .schedule-listing.multi-schedule-list .schedule-slot-time, .etn-speaker-item.style-3 .etn-speaker-content .etn-speakers-social a, .event-tab-wrapper ul li a.etn-tab-a.etn-active, .etn-btn, button.etn-btn.etn-btn-primary, .etn-schedule-style-3 ul li:before, .etn-zoom-btn, .cat-radio-btn-list [type=radio]:checked+label:after, .cat-radio-btn-list [type=radio]:not(:checked)+label:after, .etn-default-calendar-style .fc-button:hover, .etn-default-calendar-style .fc-state-highlight, .etn-calender-list a:hover, .events_calendar_standard .cat-dropdown-list select, .etn-event-banner-wrap, .events_calendar_list .calendar-event-details .calendar-event-content .calendar-event-category-wrap .etn-event-category, .etn-variable-ticket-widget .etn-add-to-cart-block, .etn-recurring-event-wrapper #seeMore, .more-event-tag, .etn-settings-dashboard .button-primary{ background-color: